গর্তে পড়া​​​​​​​ ছাগলছানা উদ্ধারে টাঙ্গাইলে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ১৫:২৬
অ- অ+

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৮টার দিকে একটি ছাগলছানা এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে কূপে নামে শিশু নেইমার। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরে কূপে নামেন তার বাবা বাবুল হাদিমা।

এরপরও কোনো সাড়া না পাওয়ায় একে একে কূপে নামেন গাব্রিয়াল ও রতন নকরেক। কিন্তু তারাও আর ওপরে ফিরে আসেননি।

স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে ভিড় করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, পরিত্যক্ত কূপটিতে অক্সিজেনের ঘাটতি ছিল। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার ফাইটারকে কূপে নামানো হয়। পরে একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, অক্সিজেনশূন্য কূপে নেমে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় দলে থেকেও আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে সূর্যবংশীকে
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা